ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

জাতিসংঘে ট্রাম্প-তারেক বৈঠকের সম্ভাবনা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৪১:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার সকালে নগরীর একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী।

ভারত সফরের বিষয়ে হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি, তবে এ নিয়ে আলোচনা চলছে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকা উচিত এবং হাজারো সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই বলে মন্তব্য করেন তিনি।

জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি খাতকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং সংকট সমাধানে আন্তরিকভাবে কাজ করা হচ্ছে। তিনি আরও বলেন, জ্বালানি খাতের অবস্থা দেখলে বোঝা যায় কীভাবে একটি সাইকোপ্যাথিক দুর্নীতি করা সম্ভব।

মক্কা চুক্তি প্রসঙ্গে তিনি জানান, এ নিয়ে আলোচনা চলছে এবং এর সঙ্গে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য অস্বাভাবিক কিছু নয়। বর্তমান বিশ্বে অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটে থাকছে। জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া প্রয়োজন, সরকার সেখানেই যাবে।

আমেরিকা থেকে বোয়িং বিমান কেনা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বোয়িং কিনতে কেউ চাপ দিচ্ছে না। চাহিদার কারণেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে এবং প্রয়োজনে আরও কেনা হবে। এছাড়া মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ আমলের সিন্ডিকেটের কারণে এ খাতে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে এবং এখন ধাপে ধাপে শ্রমশক্তি রপ্তানি করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘে ট্রাম্প-তারেক বৈঠকের সম্ভাবনা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৪:৪১:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬