ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যবসায় প্রতারণা ও অসততায় যেভাবে হালাল উপার্জন হারামে রূপ নেয় আবারও মোশাররফ করিমের সঙ্গে পর্দায় নীলাঞ্জনা নীলা আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: বাল্যবিয়ে রোধে বিশেষ গুরুত্ব ২৫ কোটির বাজেটে ৩৩০ কোটি আয় করে রেকর্ড গড়ল ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজ অচল করার দাবি যুক্তরাষ্ট্রের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নিজের বাল্যবিবাহ রুখে দিল তানিয়া উৎপাদন খরচ ও দরপতনের চাপে ঈশ্বরদীতে শিম চাষ ৩৬ শতাংশ কমেছে ওষুধের দাম সাধারণের নাগালে রাখতে উৎপাদন ব্যয় কমানোর তাগিদ ইউজিসি চেয়ারম্যানের শিক্ষার মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য পুরস্কার উৎসর্গ করে রাফীকে মঞ্চে ডাকলেন তমা মির্জা

ফেনীতে বাস-কাভার্ডভ্যান-লরির ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৪৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীর মুহুরীগঞ্জে বাস, কাভার্ডভ্যান ও লরির মধ্যে এক ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া থানার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। পরবর্তীতে সেটিকে একটি লরির সঙ্গে বেঁধে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এমন সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহনের একটি বাস কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং ইউনিক পরিবহনের বাসচালক নিহত হন।

ফাজিলপুর হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই আবু নোমান জানান, আহত ব্যক্তি ও নিহতদের মরদেহ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান, লরি ও বাসটি জব্দ করা হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

ফেনীতে বাস-কাভার্ডভ্যান-লরির ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

আপডেট সময় : ১০:৪৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬