ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসুস্থ রিফাত চৌধুরীর পাশে জায়েদ খান, দিলেন আর্থিক সহায়তা জয়পুরহাটে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শিবগঞ্জে বাল্যবিয়ে থেকে বাঁচলেন ষষ্ঠ শ্রেণির ছাত্রী, পাশে ইউএনও ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন

সংসদ সদস্য পদ ছাড়ার ঘোষণা দিলেন স্যার কিয়ার স্টারমার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব ছাড়ার পর এবার পার্লামেন্ট সদস্য (এমপি) পদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্যার কিয়ার স্টারমার। এই সিদ্ধান্তের ফলে লন্ডনের হলবর্ন ও সেন্ট প্যানক্রাস আসনে এখন উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে আগে তিনি পরবর্তী সাধারণ নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালনের কথা জানালেও, শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।

চলতি গ্রীষ্মের শুরুতে বৃটেনের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন স্টারমার এবং তার স্থলাভিষিক্ত হন অ্যান্ডি বার্নহ্যাম। এরপর থেকেই তিনি এমপি হিসেবে থাকবেন কিনা তা নিয়ে কয়েক সপ্তাহ ধরে নানা জল্পনা চলছিল। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে স্টারমার জানান, তিনি এখন দায়িত্বের ব্যাটন একজন উত্তরসূরির হাতে তুলে দিতে প্রস্তুত।

ক্যামডেন নিউ জার্নাল পত্রিকাকে দেয়া বিবৃতিতে ১১ বছর ধরে এই আসনের প্রতিনিধিত্ব করার সুযোগকে তিনি ‘বিশাল সম্মান ও গর্বের বিষয়’ হিসেবে উল্লেখ করেন। স্টারমার জানান, এখন তিনি নিজের মনোযোগ ‘আন্তর্জাতিক বিষয়ে’ কেন্দ্রীভূত করতে চান। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য ও প্রযুক্তি, বিশেষ করে বর্তমান দ্রুত পরিবর্তনশীল বিশ্ব পরিস্থিতিতে।

তিনি আরও বলেন, এমপি হওয়ার আগে থেকেই তিনি নারী ও কন্যাশিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে কাজ করে আসছেন। এই বিষয়টি তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এমপি পদ ছাড়ার পরও তিনি এই সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যেতে চান। উল্লেখ্য, বৃটেনের পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৯ সালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

সংসদ সদস্য পদ ছাড়ার ঘোষণা দিলেন স্যার কিয়ার স্টারমার

আপডেট সময় : ০৭:৪৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬