ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের

বেরোবির দুই গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিনের অনিশ্চয়তা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শীর্ষ প্রশাসনিক কাঠামোর দুটি গুরুত্বপূর্ণ পদ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটছে না। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) পদটি প্রায় আড়াই বছর ধরে শূন্য রয়েছে। একইসঙ্গে নতুন ট্রেজারার নিয়োগ দেওয়া হলেও এক মাস পেরিয়ে যাওয়ার পরও তিনি এখনো বিশ্ববিদ্যালয়ে যোগ দেননি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ২০২০ সালের ১০ মার্চ প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনাকে চার বছরের জন্য বেরোবির প্রথম উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়। ২০২৪ সালের মার্চে তাঁর মেয়াদ শেষ হওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ এ পদে আর কাউকে নিয়োগ দেওয়া হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়টি এখনো এ পদে নিয়োগ থেকে বঞ্চিত।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯-এর ১২(১) ধারায় বলা হয়েছে, আচার্য প্রয়োজনবোধে তাঁর নির্ধারিত শর্তে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দিতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের মতে, উপ-উপাচার্য পদটি প্রশাসনিক ও একাডেমিক কাজের সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘদিন পদটি শূন্য থাকায় বর্তমানে উপাচার্য ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের ওপর দায়িত্বের বড় অংশ নির্ভর করছে।

এদিকে ট্রেজারার পদটি প্রায় দুই বছর শূন্য থাকার পর গত ২৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকারকে নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে সর্বশেষ ট্রেজারার অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমদ ২০২৪ সালের ১৭ আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ান। নতুন ট্রেজারার নিয়োগের এক মাস পেরিয়ে গেলেও তাঁর যোগদানের অপেক্ষায় থাকা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

যোগদানের বিষয়ে অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার বলেন, বিষয়টি নিয়ে এখনো কোনো নতুন তথ্য নেই এবং এক মাস আগে পরিস্থিতি যেমন ছিল এখনো তেমনি আছে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। বেরোবির উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী জানান, প্রো-ভিসির নিয়োগের বিষয়ে এখনো কোনো আপডেট নেই এবং বিষয়টি মন্ত্রণালয়ের হাতে। ট্রেজারার নিয়োগ দেওয়া হলেও বিভিন্ন কারণে তিনি এখনো যোগ দেননি বলে জানান উপাচার্য।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বেরোবির দুই গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিনের অনিশ্চয়তা

আপডেট সময় : ০৯:১৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬