ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের

নিউইয়র্কে পররাষ্ট্রমন্ত্রীর দুই মাসের সফর, দায়িত্ব সামলাবেন হুমায়ুন কবির

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪২:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের জন্য প্রায় দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার দিবাগত রাতে তিনি ঢাকা ত্যাগ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৩১ আগস্ট থেকে ২১ অক্টোবর পর্যন্ত তিনি নিউইয়র্কে অবস্থান করবেন।

আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এরপর ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে। এই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান। উল্লেখ্য, গত ২ জুন জাতিসংঘের সদস্য দেশগুলোর গোপন ভোটে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটে পরাজিত করে এক বছরের জন্য তিনি এই পদে নির্বাচিত হয়েছিলেন।

পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের সময় মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে জারি করা এক পরিপত্রে জানানো হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির মন্ত্রণালয়ের রুলস অব বিজনেস, ১৯৯৬ অনুযায়ী নির্ধারিত দায়িত্বের বাইরেও অন্যান্য সব দায়িত্ব পালনে সহায়তা করবেন।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

নিউইয়র্কে পররাষ্ট্রমন্ত্রীর দুই মাসের সফর, দায়িত্ব সামলাবেন হুমায়ুন কবির

আপডেট সময় : ০৩:৪২:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬