ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনের উপ-নির্বাচনে জামানত ২০ হাজার টাকা ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫ সাংবাদিক লুৎফুর জামান ফকির হত্যায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম ফেসবুকে মৃত্যুর পর প্রোফাইল: স্মারক না ডিলিট, সিদ্ধান্ত আপনার ভারত ও চীনের ওপর ১০০% শুল্ক সাময়িকভাবে স্থগিত করলেন ট্রাম্প নতুন লুকে নুসরাত ফারিয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া শিশু হাসপাতালে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর বাবার পাশে ঘুমন্ত অবস্থায় নিখোঁজ শিশুর লাশ ৫৩ ঘণ্টা পর উদ্ধার উত্তরায় পোশাকশ্রমিক ও পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া, আহত ২ কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ৯ পর্যটকের মৃত্যু, শনাক্ত ৬

বিএনপি সরকারের ছয় মাস: প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ শতাংশ মানুষ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৩৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি সরকারের ছয় মাস পূর্তিতে ডপলার অপিনিয়ন রিসার্চের ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’ শীর্ষক একটি জনমত জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে। জরিপটিতে অংশ নেওয়া ৬৬ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা মনে করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর দায়িত্ব ভালোভাবে পালন করছেন। এই ইতিবাচক মূল্যায়নের হার বয়স, লিঙ্গ, শিক্ষা ও আয় নির্বিশেষে সব শ্রেণিতেই প্রায় সমান। এমনকি জামায়াতের সমর্থকদের মধ্যে ৬৫ দশমিক ৫০ শতাংশ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থকদের মধ্যে ৬৫ দশমিক ৮০ শতাংশ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫২ দশমিক ৫০ শতাংশ সমর্থকও প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির কথা জানিয়েছেন।

সরকারের সামগ্রিক পারফরম্যান্সের ক্ষেত্রে জরিপে কিছুটা ভিন্ন চিত্র উঠে এসেছে। এতে ৫৪ দশমিক ৫০ শতাংশ মানুষ মনে করেন সরকার ভালোভাবে দায়িত্ব পালন করছে, যেখানে ৩২ দশমিক ৯০ শতাংশ উত্তরদাতা সরকারের কর্মকাণ্ডকে খারাপ বলে অভিহিত করেছেন। জরিপটির ফলাফল গতকাল বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিডা ভবনের মাল্টিপারপাস হলে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

দেশ সঠিক পথে যাচ্ছে কি না এমন প্রশ্নের উত্তরে ৪৮ দশমিক ৬০ শতাংশ মানুষ ইতিবাচক মত দিয়েছেন। অন্যদিকে ৩৫ দশমিক ৬০ শতাংশ মনে করেন দেশ ভুল পথে যাচ্ছে এবং ১৫ দশমিক ৮০ শতাংশ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। বিএনপির সমর্থকদের মধ্যে ৬৫ দশমিক ৫০ শতাংশ, জামায়াত সমর্থকদের মধ্যে ৪৪ শতাংশ এবং এনসিপি সমর্থকদের মধ্যে ৫৫ দশমিক ২০ শতাংশ দেশ সঠিক পথে আছে বলে মনে করেন। তবে আওয়ামী লীগ সমর্থকদের ক্ষেত্রে এই হার সবচেয়ে কম, মাত্র ৩৪ দশমিক ৪০ শতাংশ।

ডপলারের এই জরিপটি গত ১২ ফেব্রুয়ারি গঠিত বিএনপি সরকারের ১৮০ দিন বা ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত হয়। গবেষণাপ্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিংয়ের ধারাবাহিকতায় গঠিত ডপলার গত বছরের সেপ্টেম্বরে ইনোভিশনের জরিপে অংশ নেওয়া ১০ হাজার ৪১৩ জনের মধ্যে তিন হাজার ৪৪৩ জনের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে এই তথ্য সংগ্রহ করে। জরিপটিতে দেশের ৬৪টি জেলার ৪৮৯টি ওয়ার্ড ও গ্রামের মানুষের প্রতিনিধিত্ব ছিল।

বিরোধী দলীয় নেতাদের ভূমিকার বিষয়েও জরিপে প্রশ্ন রাখা হয়। জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের ভূমিকা নিয়ে ৪৭ দশমিক ৭০ শতাংশ এবং এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ভূমিকা নিয়ে ৩৯ দশমিক ৮০ শতাংশ মানুষ ইতিবাচক মত দিয়েছেন। তবে শফিকুর রহমান সম্পর্কে ৩২ দশমিক ১০ শতাংশ এবং নাহিদ ইসলাম সম্পর্কে ৩৭ দশমিক ২০ শতাংশ মানুষ পর্যাপ্ত তথ্য জানেন না বলে জানিয়েছেন।

দেশের প্রধান সমস্যা হিসেবে ৫৯ দশমিক ৫ শতাংশ উত্তরদাতা বিদ্যুৎ ও জ্বালানি এবং ৫৯ দশমিক ১০ শতাংশ নিত্যপণ্যের অতিরিক্ত দামের কথা উল্লেখ করেছেন। সরকারের বিদ্যুৎ ব্যবস্থাপনাকে ৮৯ দশমিক ৪০ শতাংশ, জ্বালানি ও গ্যাস ব্যবস্থাপনাকে ৭৯ দশমিক ৬০ শতাংশ এবং নিত্যপণ্যের মূল্য পরিস্থিতিকে ৬৯ দশমিক ১০ শতাংশ উত্তরদাতা খারাপ বলে মন্তব্য করেছেন। জরিপে ৪৬ দশমিক ৫০ শতাংশ মানুষ জানিয়েছেন, তাদের পারিবারিক আর্থিক অবস্থা এক বছর আগের তুলনায় খারাপ হয়েছে।

নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতার বিষয়ে জরিপে ৯৫ দশমিক ২০ শতাংশ মানুষ নিজেদের ধর্ম উন্মুক্তভাবে পালনে নিরাপদ বোধ করার কথা জানিয়েছেন। এছাড়া ৬৭ দশমিক ৫০ শতাংশ মানুষ নিজ এলাকায় অন্ধকারে একা হাঁটতে নিরাপদ বোধ করেন। সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্পকে ৭৮ দশমিক ৬০ শতাংশ এবং করনীতিকে ৭০ দশমিক ৭০ শতাংশ সমর্থন জানিয়েছেন। গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে মত দিয়েছেন ৭০ শতাংশ মানুষ। এছাড়া সংসদ সদস্যদের কাছে গেলে সমস্যা শোনার বিষয়ে ৫০ দশমিক ৯০ শতাংশ মানুষ ইতিবাচক অভিজ্ঞতা জানিয়েছেন।

জরিপের ফলাফল প্রকাশের পর আয়োজিত প্যানেল আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বিডিজবসের প্রতিষ্ঠাতা এ কে এম ফাহিম মাশরুর, ইনোভিশনের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার ও এনসিপির যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক অংশ নেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বিএনপি সরকারের ছয় মাস: প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ শতাংশ মানুষ

আপডেট সময় : ১০:৩৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬