সংবাদ শিরোনাম :
বরিশাল আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, হতাহতের খবর নেই
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০১:০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার বেলা সাড়ে ১০টার দিকে আদালত চত্বরে বিকট শব্দে এই বিস্ফোরণটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, আদালতের কার্যক্রম শুরু হওয়ার পরপরই আদালত ভবনের গেটের ভেতরের ডান পাশে এই বিস্ফোরণটি ঘটে। আকস্মিক এই শব্দে আদালত প্রাঙ্গণে উপস্থিত লোকজনের মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হয়। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরণটি ককটেল জাতীয় হওয়ায় এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রেখেছে। আদালতের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin





























