ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

জাতীয় স্টেডিয়ামের পরিবেশ দেখে হতাশ ক্রীড়া প্রতিমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৫১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের সার্বিক পরিবেশ দেখে তীব্র অসন্তোষ ও হতাশা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। স্টেডিয়াম এলাকাকে আধুনিক, নিরাপদ ও ক্রীড়াবান্ধব স্পোর্টস হাব হিসেবে গড়ে তুলতে দ্রুতই বড় ধরনের অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে স্টেডিয়ামপাড়ার মাদক, ছিনতাই, অবৈধ দখল ও নানা অনিয়ম উচ্ছেদে শুক্রবার থেকেই মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার বিকেল ৪টায় জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্স পরিদর্শনে যান ক্রীড়া প্রতিমন্ত্রী। পুরো এলাকা ঘুরে দেখার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমাদের ঐতিহ্যবাহী ক্রীড়া অবকাঠামোগুলো কাঙ্ক্ষিত পরিবেশ হারিয়ে ফেলেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই স্টেডিয়াম এলাকা সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, সন্ধ্যার পর স্টেডিয়াম এলাকায় মাদক ও ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে স্টেডিয়ামের বিভিন্ন গেটে পুলিশ বক্স স্থাপন, নিয়মিত পুলিশি টহল জোরদার এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এছাড়া সিটি করপোরেশনের সহায়তায় স্টেডিয়াম এলাকার ময়লা-আবর্জনা অপসারণ, রাস্তাঘাট সংস্কার এবং জরাজীর্ণ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। এই বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যে একটি পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে ক্রীড়াবিদের ভাতার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আইবাস (ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড একাউন্টিং সিস্টেম) পদ্ধতিগত জটিলতার কারণে ২৮ জন ক্রীড়াবিদের ভাতা আটকে ছিল। তবে ইতোমধ্যে ২৬ জনের সমস্যার সমাধান করা হয়েছে। বাকি দুজনের সমস্যাও খুব দ্রুত সমাধান করা হবে। তিনি আশ্বস্ত করে বলেন, কোনো ক্রীড়াবিদের ভাতার অর্থ নষ্ট হবে না।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

জাতীয় স্টেডিয়ামের পরিবেশ দেখে হতাশ ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৭:৫১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬