ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের

জবিতে প্ল্যাকার্ড প্রদর্শনে জকসু প্রতিনিধিদের বাধা ও হামলার অভিযোগ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:২০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনের সময় জকসু (জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ) প্রতিনিধিদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

জকসু সূত্রে জানা গেছে, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সেনাবাহিনীর কাছে হস্তান্তর, কেরানীগঞ্জে অস্থায়ী আবাসন প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন এবং মেডিকেল সেন্টারের চিকিৎসাসেবা ও সুযোগ-সুবিধা উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ দাবিগুলো ইউজিসি চেয়ারম্যানের সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছিলেন তারা। কিন্তু অডিটোরিয়ামে প্রবেশের সময় তাদের বাধা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও জকসু প্রতিনিধিদের অভিযোগ, এ সময় ছাত্রদলের নেতাকর্মী ও প্রশাসনের সংশ্লিষ্টদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে তাদের হাত থেকে প্ল্যাকার্ড কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয় এবং তাদের ওপর হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অডিটোরিয়ামে প্রবেশের সময় জকসু ভিপি রিয়াজুল ইসলামসহ নেতাদের বাধা দেন ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। পরিস্থিতি সামাল দিতে আসা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ড. কে এ এম রিফাত হাসানকেও ছাত্রদল আহ্বায়ক ধাক্কা দিয়েছেন বলে ভিডিওতে দেখা গেছে।

এ সময় ছাত্রদল আহ্বায়ক হিমেলকে অডিটোরিয়ামের দরজা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিতে শোনা যায়। ঘটনার প্রতিবাদে জকসু নেতারা বর্তমানে অডিটোরিয়ামের সামনে ছেঁড়া প্ল্যাকার্ড নিয়েই বিক্ষোভ করছেন। জকসু জিএস আব্দুল আলিম আরিফ এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, আমন্ত্রণ জানানোর পরও অডিটোরিয়ামে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। জকসু ভিপি রিয়াজুল ইসলাম এই হামলার বিচার দাবি করে বলেন, প্রক্টর অফিস ও ছাত্রদলের ক্যাডাররা শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পোস্টার ছিঁড়ে ফেলেছে এবং প্রতিনিধিদের ধাক্কা দিয়েছে। তারা দ্রুত এ ঘটনার বিচার ও শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

জবিতে প্ল্যাকার্ড প্রদর্শনে জকসু প্রতিনিধিদের বাধা ও হামলার অভিযোগ

আপডেট সময় : ০১:২০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬