ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

জুতার ছাপের সূত্রে দন্তচিকিৎসক পিনু হত্যায় স্বামী গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর দক্ষিণখানে দন্তচিকিৎসক সারাহ রোকসানা পিনু হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বামী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা জুতার ছাপের সঙ্গে সোহেল রানার জুতার মিল পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।

গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার একটি বাসা থেকে দন্তচিকিৎসক পিনুর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে নিবিড় তদন্তের একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে একটি জুতার ছাপ পায়, যা পরবর্তীতে সোহেল রানার জুতার সঙ্গে মিলে যায়। এরপরই তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।

এদিকে, শনিবার (১ আগস্ট) গ্রেপ্তারকৃত সোহেল রানাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানান। আদালত রিমান্ড শুনানির জন্য আগামী সোমবার (৩ আগস্ট) দিন ধার্য করে সোহেল রানাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশের দেওয়া রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন পিনুর স্কুলপড়ুয়া মেয়ে বাসায় ফিরে তার মাকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। বিষয়টি তার বাবাকে জানানো হলেও সোহেল রানা দ্রুত ঘটনাস্থলে আসেননি এবং তাৎক্ষণিকভাবে চিকিৎসার কোনো উদ্যোগ নেননি। এছাড়া পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা তার স্ত্রীর প্রতি বিভিন্ন বিষয়ে অসন্তুষ্ট ছিলেন বলে জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, দন্তচিকিৎসক পিনু হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। সোমবার রিমান্ড শুনানির পর এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

জুতার ছাপের সূত্রে দন্তচিকিৎসক পিনু হত্যায় স্বামী গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:০৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬