ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাসের নতুন ভাড়া প্রকাশ, কোন রুটে কত বাড়ল? অসুস্থ রিফাত চৌধুরীর পাশে জায়েদ খান, দিলেন আর্থিক সহায়তা জয়পুরহাটে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শিবগঞ্জে বাল্যবিয়ে থেকে বাঁচলেন ষষ্ঠ শ্রেণির ছাত্রী, পাশে ইউএনও ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর

বেসরকারি খাতের সংকট নিরসনে শীর্ষ উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৫০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দেশের শিল্প ও ব্যবসা খাতের বর্তমান পরিস্থিতি, জ্বালানি সংকট এবং বেসরকারি খাতের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে উদ্যোক্তাদের কাছ থেকে মতামত গ্রহণ করেন সরকারপ্রধান।

বৈঠকে প্রধানমন্ত্রী বন্ধ কলকারখানাগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে দেশে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ব্যবসায়ীদের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।

উদ্যোক্তারা তাদের বক্তব্যে শিল্প খাতে আর্থিক প্রণোদনা প্রদান এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি জানান। এছাড়া বেসরকারি খাতের বিকাশের জন্য একটি সহজ আইনগত কাঠামো প্রণয়ন এবং হয়রানিমুক্ত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ দেশের শীর্ষস্থানীয় উদ্যোক্তারা এই বৈঠকে অংশগ্রহণ করেন।

শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

বেসরকারি খাতের সংকট নিরসনে শীর্ষ উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আপডেট সময় : ০২:৫০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬