ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যবসায় প্রতারণা ও অসততায় যেভাবে হালাল উপার্জন হারামে রূপ নেয় আবারও মোশাররফ করিমের সঙ্গে পর্দায় নীলাঞ্জনা নীলা আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: বাল্যবিয়ে রোধে বিশেষ গুরুত্ব ২৫ কোটির বাজেটে ৩৩০ কোটি আয় করে রেকর্ড গড়ল ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজ অচল করার দাবি যুক্তরাষ্ট্রের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নিজের বাল্যবিবাহ রুখে দিল তানিয়া উৎপাদন খরচ ও দরপতনের চাপে ঈশ্বরদীতে শিম চাষ ৩৬ শতাংশ কমেছে ওষুধের দাম সাধারণের নাগালে রাখতে উৎপাদন ব্যয় কমানোর তাগিদ ইউজিসি চেয়ারম্যানের শিক্ষার মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য পুরস্কার উৎসর্গ করে রাফীকে মঞ্চে ডাকলেন তমা মির্জা

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ৩৬৩ বখাটে ও কিশোর আটক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা জেলাজুড়ে কিশোর গ্যাং ও বখাটেদের তৎপরতা বন্ধে পরিচালিত বিশেষ অভিযানে ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলাজুড়ে চলমান অভিযানের পাঁচ দফায় এ পর্যন্ত মোট ২ হাজার ৩৫ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় এবং তার সরাসরি অংশগ্রহণে জেলা পুলিশের সকল ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) এই সমন্বিত অভিযান পরিচালনা করে। কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকার যেসব স্থানে কিশোর ও উঠতি বয়সের বখাটেদের আড্ডা বা উৎপাত বেশি, সেসব স্পটে একযোগে রেইড দেওয়া হয়। অভিযানে পুলিশ সুপার ছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠে উপস্থিত ছিলেন।

অভিযানকালে আটককৃত ৩৬৩ জনের প্রাথমিক পরিচয় এবং অপরাধে সম্পৃক্ততার বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তরুণ ও উঠতি বয়সী কিশোররা যাতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এই অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জোর দিয়ে বলেন, অভিযানের নামে কোনো নিরপরাধ মানুষ যেন বিন্দুমাত্র হয়রানির শিকার না হয়, সে বিষয়ে ঊর্ধ্বতন পর্যায় থেকে কঠোর নজরদারি রাখা হচ্ছে। জেলায় কিশোর অপরাধ নির্মূলে কুমিল্লা পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। জেলা পুলিশ স্পষ্ট জানিয়েছে, কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব না রাখা এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের কঠোর ও বিশেষ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ৩৬৩ বখাটে ও কিশোর আটক

আপডেট সময় : ০৯:৪০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬