ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আইএমএফ ও বিশ্বব্যাংকের ২০২৭ সালের সভাপতি হচ্ছে পাকিস্তান অস্তিত্বের সংকটে সিরাজগঞ্জের ঐতিহাসিক বারুহাস ইমামবাড়ি ও তিন গম্বুজ মসজিদ গুলশানে অবৈধ মদের কারবার, ২৪৪ লিটার মদ ও বিয়ারসহ আটক ১ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী যৌথ অভিযানে আটক ৫১৯ মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭ যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক

কুমিল্লায় বিএনপি কার্যালয়ে যুবদলের হামলা-ভাঙচুর, ৩ শতাধিক চেয়ার ক্ষতিগ্রস্ত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:২৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার লালমাই উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে উপজেলার বাগমারা দক্ষিণ বাজার এলাকায় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলা চালায় বলে জানা গেছে। এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত বিএনপি নেতা মাওলানা জাকির হোসেনের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে এই ঘটনা ঘটে।

দলীয় নেতাদের দাবি অনুযায়ী, হামলায় কার্যালয়ের চেয়ার, টেবিল, ব্যানার-পোস্টারসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে, স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবিও ভাঙচুর করা হয়েছে। কার্যালয়ের একটি বড় টেবিলসহ তিন শতাধিক চেয়ার ভেঙে ফেলা হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়। এছাড়াও, হামলাকারীরা বিএনপি অফিসের কিছু চেয়ার, ব্যানার-পোস্টার নিয়ে গেছে এবং অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটারসহ ১৬টি বৈদ্যুতিক পাখা নষ্ট করে দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত উপজেলা বিএনপি নেতা আনোয়ার উল্যাহ, আক্তারুজ্জামান রকেট, হাফেজ বিল্লাল হোসেন, মাহবুব আলম, আসলাম মজুমদার এবং উপজেলা যুবদলের আহ্বায়ক জাবের আহমেদের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী বিকেলে কুমিল্লা-বাঙ্গড্ডা সড়কের বাগমারা বাইপাস এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাগমারা দক্ষিণ বাজার এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় মিছিলকারীদের মধ্য থেকে যুবদল ও ছাত্রদলের কিছু নেতাকর্মী উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর শুরু করেন বলে অভিযোগ করা হয়। হামলাকারীরা কার্যালয়ের দেয়ালে সাঁটানো বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের ছবিসংবলিত পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলেন।

লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউছুফ আলী মীর পিন্টু অভিযোগ করে বলেন, তিনি লালমাইয়ের একটি উন্নয়নমূলক কাজের দাপ্তরিক বিষয়ে খোঁজ নিতে গত দুই দিন ধরে ঢাকায় অবস্থান করছেন। দলীয় কর্মীদের মাধ্যমে এবং সিসিটিভি ফুটেজ দেখে তিনি জানতে পেরেছেন যে, সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত বিএনপি নেতাদের উপস্থিতিতে উপজেলা যুবদলের আহ্বায়ক জাবের আহমেদ, যুগ্ম আহ্বায়ক শাহ আলম, ইকবাল হোসেন মজুমদার, যুবদল নেতা মানিক হোসেন ও সোহরাব হোসেনের নেতৃত্বে কিছু লোক বিএনপির কার্যালয়ে ভাঙচুর করেছেন। তিনি এই ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক জাবের আহমেদের বক্তব্য জানতে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, বিএনপি কার্যালয়ের শাটারের তালা ভেঙে হামলাকারীরা ভেতরে প্রবেশ করে কিছু চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের নিবৃত্ত করে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজার এলাকার একটি খাবার হোটেলে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া সমর্থিত বিএনপি নেতা মাওলানা জাকির হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। রাত ১০টার দিকে হেলমেট পরিহিত কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় বিএনপি কার্যালয়ে যুবদলের হামলা-ভাঙচুর, ৩ শতাধিক চেয়ার ক্ষতিগ্রস্ত

আপডেট সময় : ০৩:২৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬