ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি

আজ বিশ্ব বাঁশ দিবস: পরিবেশ ও অর্থনীতিতে বাঁশের গুরুত্ব

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৫৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবেশ রক্ষা, শিল্পায়ন এবং গ্রামীণ অর্থনীতিতে বাঁশের বহুমুখী ভূমিকা ও সম্ভাবনা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব বাঁশ দিবস। ২০২৬ সালের এই দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘Bamboo Beyond Borders’, যার বাংলা অর্থ ‘সীমানা ছাড়িয়ে বাঁশ’।

বাঁশ কেবল গ্রামীণ জীবনের ঐতিহ্যবাহী একটি উপকরণ নয়, বরং এটি আসবাবপত্র, কাগজ ও ঘরবাড়ি নির্মাণের মতো দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য তৈরিতেও অপরিহার্য। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং কার্বন শোষণে দ্রুত বর্ধনশীল এই উদ্ভিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বাঁশকে কেন্দ্র করে গড়ে ওঠা ক্ষুদ্র ও কুটির শিল্প গ্রামীণ জনপদে বহু মানুষের কর্মসংস্থানের বড় একটি উৎস হিসেবে কাজ করছে।

প্রতি বছর ১৮ সেপ্টেম্বর বিশ্ব বাঁশ সংস্থা (WBO) এই দিবসটি পালন করে থাকে। ২০০৫ সালে সংস্থাটি প্রতিষ্ঠার পর বাঁশের সম্ভাবনা ও এর টেকসই ব্যবহারের বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা কার্যক্রম জোরদার হয়। পরবর্তীতে ২০০৯ সালে ব্যাংককে আয়োজিত অষ্টম বিশ্ব বাঁশ কংগ্রেসে ১৮ সেপ্টেম্বরকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব বাঁশ দিবস হিসেবে ঘোষণা করা হয়। দিনটির মূল লক্ষ্য হলো বাঁশের পরিবেশগত ও অর্থনৈতিক গুরুত্বকে বিশ্বমঞ্চে তুলে ধরা, এর টেকসই ব্যবহার বাড়ানো এবং দৈনন্দিন জীবনে বাঁশভিত্তিক পণ্যের ব্যবহারকে উৎসাহিত করা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

আজ বিশ্ব বাঁশ দিবস: পরিবেশ ও অর্থনীতিতে বাঁশের গুরুত্ব

আপডেট সময় : ০৮:৫৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬