ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় করবে সরকার মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান আবু ইয়াকুব ইউসুফ আল-কুমি: ইবন আরাবির বর্ণনায় এক সুফি সাধক সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী দুদিনের মধ্যে স্বাভাবিক হবে সারের সংকট: কৃষিমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৫৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে সারের সংকট নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা আগামী ১-২ দিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রবিবার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী দাবি করেন যে, দেশে সারের কোনো সংকট নেই। তিনি অভিযোগ করেন, একটি মহল কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। মন্ত্রী জানান, গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে দেশে প্রায় ২ লাখ মেট্রিক টন সার বেশি মজুত রয়েছে। সার সরবরাহ ও বিতরণ পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রাখতে প্রতিটি উপজেলা ও জেলা পর্যায়ে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

এর আগে, সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকে দেশের কৃষি খাতের সার্বিক পরিস্থিতি এবং মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী এ সময় কৃষি ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

আগামী দুদিনের মধ্যে স্বাভাবিক হবে সারের সংকট: কৃষিমন্ত্রী

আপডেট সময় : ১১:৫৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬