ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারামুক্তি দিবস আজ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৫৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ ১১ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস। ২০০৮ সালের এই দিনে দীর্ঘ ৩৭২ দিনের বন্দিজীবনের অবসান ঘটিয়ে বিশেষ কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন তিনি। দিনটি এখনো বিএনপির নেতাকর্মী, সমর্থক এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মানুষের কাছে গভীর আবেগ ও স্মৃতির একটি দিন হিসেবে অমলিন রয়েছে।

স্মরণ করা যায়, ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাসভবন থেকে গ্রেপ্তার করা হন বেগম খালেদা জিয়া। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর হয়। এরপর সংসদ ভবন এলাকায় একটি ভবনকে বিশেষ কারাগার ঘোষণা করে সেখানে তাকে বন্দি রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

দীর্ঘ এক বছর সাত দিন অর্থাৎ ৩৭২ দিন সেই বিশেষ কারাগারে কাটানোর পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর মুক্তি পান সাবেক এই প্রধানমন্ত্রী। তার মুক্তির খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে রাজপথে মানুষের ঢল নামে। প্রিয় নেত্রীকে স্বাগত জানাতে সাধারণ মানুষ ফুল হাতে এবং আনন্দাশ্রু চোখে রাস্তায় নেমে আসে। তাদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস।

বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক পথচলা ছিল নানা উত্থান-পতন, সংগ্রাম ও প্রতিকূলতায় ভরা। আপসহীন নেত্রী হিসেবে পরিচিত এই গণতন্ত্রের প্রতীকের জীবনের নানা দুর্ভোগের অবসান ঘটেছিল। পরবর্তীতে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরে তার স্বামী, স্বাধীনতার ঘোষক ও ১৯৭৮ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। তার মৃত্যুর পর দেশজুড়ে তাকে ঘিরে মানুষের ভালোবাসার নজিরবিহীন বহিঃপ্রকাশ ঘটেছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারামুক্তি দিবস আজ

আপডেট সময় : ০৭:৫৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬