ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ও বাড়তি চাপ

টাঙ্গাইলে মৎস্য খামারে ২০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:২৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ০৫

টাঙ্গাইলের আটপুকুরপাড় এলাকায় অবস্থিত সরকারি মৎস্যবীজ উৎপাদন খামারে ২০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার খামারটি পরিদর্শনকালে এর উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। একই সঙ্গে তিনি খামারের বিভিন্ন অবকাঠামো ও উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন এবং খামার প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী খামারের বর্তমান মৎস্যবীজ উৎপাদন পরিস্থিতি, সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি খামারের পুকুর, হ্যাচারি, পোনা উৎপাদন ও তা সংরক্ষণের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের ক্রমবর্ধমান মাছের চাহিদা মেটাতে উন্নতমানের মৎস্যবীজ উৎপাদনের কোনো বিকল্প নেই। নিরাপদ ও গুণগত মানসম্পন্ন মৎস্যবীজ উৎপাদন বাড়িয়ে দেশের সামগ্রিক মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে। সরকারি মৎস্য খামারগুলোর আধুনিকায়ন ও সক্ষমতা বাড়লে দেশের মৎস্য উৎপাদনে এক নতুন গতি আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর বিষয়ে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ২০ কিলোওয়াটের এই সৌরশক্তি নির্ভর উদ্যোগ খামারের সামগ্রিক বিদ্যুৎ ব্যবস্থাপনাকে আরও বেশি সাশ্রয়ী ও টেকসই করে তুলবে। সরকারি খামারগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো হলে একদিকে উৎপাদন খরচ কমবে, অন্যদিকে পরিবেশ সুরক্ষাও নিশ্চিত হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য সরকারি মৎস্য খামারগুলোতেও এই ধরনের পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

এই পরিদর্শন ও উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের পরিচালক মো. আহসান হাসিব খান, ‘বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের পরিচালক মো. মশিউর রহমান এবং টাঙ্গাইলের জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর। এছাড়া মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলে মৎস্য খামারে ২০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন

আপডেট সময় : ০৪:২৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬