বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা
- আপডেট সময় : ০৭:২৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা আরও কিছু দিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, শুক্রবারের মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় এই লঘুচাপটি তৈরি হতে পারে। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু কম সক্রিয় অবস্থায় রয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। এই পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে।



























