ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় করবে সরকার মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান আবু ইয়াকুব ইউসুফ আল-কুমি: ইবন আরাবির বর্ণনায় এক সুফি সাধক

খুলনায় পৃথক স্থানে দুই যুবকের লাশ উদ্ধার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:০০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১: ৩৩

খুলনায় একই দিনে পৃথক দুটি স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বটিয়াঘাটার কাজীবাছা নদী থেকে রাকিব খান (২৭) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। একই দিন সকালে ফুলতলা এম এম কলেজের দক্ষিণ পাশ থেকে উদ্ধার করা হয় ইয়ানুর গাজী (২২) নামের আরেক যুবকের মরদেহ। সিআইডির ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে ইয়ানুরের পরিচয় শনাক্ত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে বটিয়াঘাটা থানার গঙ্গারামপুর ইউনিয়নের কাতিয়ানাংলা বাজারের কাছে কাজীবাছা নদী থেকে রাকিবের লাশ উদ্ধার করা হয়। তিনি রূপসা উপজেলার সেনের বাজার এলাকার মৃত বাকের হোসেন ও রোকসানা বেগমের ছেলে। রাকিবের মা রোকসানা বেগম জানান, গত ১ সেপ্টেম্বর থেকে তার ছেলে নিখোঁজ ছিলেন। এর আগে খুলনা মহানগরীর জেলখানা ঘাট এলাকায় একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় রাকিব নিখোঁজদের মধ্যে ছিলেন কি না তা যাচাই করা হচ্ছে। রূপসা নৌ-পুলিশ লাশের আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

অন্যদিকে, ফুলতলা এম এম কলেজের দক্ষিণ পাশে আলামিন স্যানিটারির সামনে সকালে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। নিহত ইয়ানুর যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ২ নম্বর ওয়ার্ডের নজরুল গাজী ও মাহফুজা বেগমের ছেলে। পরিবার জানায়, মানসিকভাবে অসুস্থ ইয়ানুর নারকেল ও সুপারি বিক্রির অর্থে চলতেন। গত ১০-১২ দিন ধরে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। ফুলতলা থানার ওসি মো. মারগুব তৌহিদ জানান, ইয়ানুরের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

খুলনায় পৃথক স্থানে দুই যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:০০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬