ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ইউনেসকোর ডিজিটাল লার্নিং উইকে যোগ দিতে ফ্রান্স গেলেন শিক্ষামন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:২৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউনেসকো আয়োজিত 'ডিজিটাল লার্নিং উইক'-এ অংশ নিতে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। গত রোববার (৬ সেপ্টেম্বর) রাতে তিনি প্যারিসের উদ্দেশ্যে রওনা হন।

ফ্রান্সের রাজধানী প্যারিসে আগামী ৮ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনব্যাপী এই আন্তর্জাতিক আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের ‘ডিজিটাল লার্নিং উইক’-এর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—'কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষা: সত্য, দ্বন্দ্ব, সীমানা'। এই আয়োজনে মূলত শিক্ষা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল বাস্তবতা এবং বিশেষ করে শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

সফরসূচি অনুযায়ী, আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর ইউনেসকোর সদর দপ্তরে অনুষ্ঠিত হতে যাওয়া দুটি গুরুত্বপূর্ণ প্ল্যানারি সেশনে অংশ নেবেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী। এসব অধিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা ও এর সম্ভাবনাগুলো নিয়ে বিশ্বনেতা ও বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় করবেন তিনি। সফর শেষে আগামী ১৩ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

ইউনেসকোর ডিজিটাল লার্নিং উইকে যোগ দিতে ফ্রান্স গেলেন শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০২:২৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬