মধুপুরে সজনে গাছে ঝুলন্ত অবস্থায় ব্যক্তির মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০২:২৫:১২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় সড়কের পাশের একটি সজনে গাছ থেকে রতন সিংহ (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জলছত্র বাজার এলাকায় মধুপুর-ময়মনসিংহ সড়কের পাশ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত রতন সিংহ মধুপুর উপজেলার আঙ্গিনাপাড়া গ্রামের মৃত জগদীশ চন্দ্র সিংহের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে জলছত্র বাজার এলাকায় মধুপুর-ময়মনসিংহ সড়কের পূর্ব পাশে সজনে গাছের সঙ্গে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পথচারীরা। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে অরণখোলা পুলিশ ফাঁড়ির সদস্য ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল জানান, সুরতহাল ও তদন্তের স্বার্থে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাটির প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ০৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ১৭


























