ঢাকা ০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহা ষষ্ঠীতে বোধনের মধ্য দিয়ে আগামীকাল শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা অবৈধ সম্পদের মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ ২৯ জনের মৃত্যু, আহত ৪০ এআই দিয়ে মিথ্যা কনটেন্ট ছড়ানোয় ক্ষুব্ধ অভিনেত্রী মেহজাবীন মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর উত্তরায় ৪ ঘণ্টা সড়ক অবরোধের পর পোশাকশ্রমিকদের সরাল পুলিশ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নিয়ে সিদ্ধান্ত নেবে বার কাউন্সিল এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামোয় বেতন পাওয়ার অপেক্ষায় অনিশ্চয়তা পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ১৬ শিশুর মর্মান্তিক মৃত্যু যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধি, সুদের হার ও নির্বাচনের আগে রাজনৈতিক চাপ

ডুবোচরে আটকে পড়া ফেরি কপোতাক্ষ ৯ ঘণ্টা পর বাঁশবাড়িয়ায়

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৫৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৫৬। চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলের ডুবোচরে আটকে পড়া ‘ফেরি কপোতাক্ষ’ দীর্ঘ ৯ ঘণ্টা পর সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে নিরাপদে পৌঁছাতে সক্ষম হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই ফেরিটি চ্যানেলের পলি জমে থাকা ডুবোচরে আটকা পড়ে। ফেরিটিতে দুই শতাধিক সাধারণ যাত্রীসহ অ্যাম্বুলেন্সবাহী একজন মুমূর্ষু রোগী ছিলেন।

দীর্ঘ সময় মাঝসমুদ্রে আটকে থাকায় ফেরিতে খাবার ও সুপেয় পানির তীব্র সংকট দেখা দেয়। এতে নারী ও শিশুসহ যাত্রীরা চরম ভোগান্তি ও আতঙ্কের মধ্যে রাত পার করেন। বিশেষ করে অ্যাম্বুলেন্সে থাকা সংকটাপন্ন রোগীর অবস্থা নিয়ে উদ্বেগ ও ঝুঁকি তৈরি হয়।

ঘটনার খবর পেয়ে রাত ৯টার দিকে সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে স্থানীয় সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উদ্যোগে ট্রলারযোগে যাত্রীদের জন্য খাবার ও পানি পাঠানো হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক ও পোর্ট অফিসার নয়ন শীল জানান, জরুরি রোগী পরিবহনের কারণে নাব্যতা কম থাকা সত্ত্বেও ফেরিটি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তীতে মধ্যরাতে জোয়ারের পানি বৃদ্ধি পেলে রাত ২টা ৪৫ মিনিটের দিকে ফেরিটি চর থেকে মুক্ত হয় এবং বৃহস্পতিবার ভোর ৪টায় এটি বাঁশবাড়িয়া ঘাটে পৌঁছায়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ডুবোচরে আটকে পড়া ফেরি কপোতাক্ষ ৯ ঘণ্টা পর বাঁশবাড়িয়ায়

আপডেট সময় : ০৩:৫৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬