সংবাদ শিরোনাম :
দৌলতখানে বিদেশি পিস্তলসহ যুবক আটক
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০১:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

ভোলার দৌলতখান উপজেলায় বিদেশি পিস্তলসহ মো. নাহিদ হোসাইন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার ভোররাতে দৌলতখান থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
আটক নাহিদ হোসাইন উপজেলার চরপাতা ইউনিয়নের কাজিরহাট এলাকার পাটোয়ারি বাড়ির আবদুল মান্নানের ছেলে। পুলিশ জানায়, অভিযানে তার কাছ থেকে চায়নার তৈরি ৭.৬২ মিমি ক্যালিবারের একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং দুপুরের দিকে ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের বিস্তারিত তথ্য জানানো হবে।
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৩১আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৩২
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh
























