ঢাকা ১০:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হঠাৎ সংসদীয় দলের সভা ডেকেছেন তারেক রহমান দাবি আদায়ে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন শিক্ষক নেতা আজিজী নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্পে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস অপরাধীদের কোনো দলীয় পরিচয় নেই, কেউ ছাড় পাবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, বন্ধ বিমান চলাচল প্রশ্নফাঁস তদন্ত কমিটি বাতিল চাইলেন এনসিপি নেতা হাসনাত বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু মালয়েশিয়ায় বিশ্বজয়ী বাংলাদেশি হাফেজ ইহতেশামুল হক হিরা আধুনিকায়ন ও যোগ্য নেতৃত্বে রাষ্ট্রায়ত্ত কারখানা লাভজনক করা সম্ভব: রিজভী

বগুড়ায় যুবককে পিটিয়ে ও রগ কেটে হত্যা, এলাকাবাসীর সড়ক অবরোধ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:১৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার বারপুর এলাকায় শামীম হোসেন (৩৫) নামে এক যুবককে রাতভর মারধর ও নির্যাতনের পর পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শামীম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের চৌমহনী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। বর্তমানে তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের স্বজনদের অভিযোগ, এই হত্যাকাণ্ডের সাথে নিশিন্দারা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এ বি এম শাফি এবং তার ছেলে ছাত্রদল নেতা নাজমুল হোসেন কাইয়ুমসহ কয়েকজন সরাসরি জড়িত।

নিহতের শাশুড়ি ছোবেদা বেগম জানান, শামীম বারপুর এলাকায় এক নিকটাত্মীয়ের দাফন কাজে অংশ নিতে এসেছিলেন। রাতে তিনি সেখানে হাঁটাচলা করার সময় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এ বি এম শাফি ও তার ছেলে নাজমুল হোসেন কাইয়ুমসহ কয়েকজন তাকে আটক করেন। এরপর তাকে বেধড়ক মারধর করা হয় এবং একপর্যায়ে পায়ের রগ কেটে গুরুতর আহত অবস্থায় পরিত্যক্ত জায়গায় ফেলে রাখা হয়। পরে গ্রাম পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় যুবককে পিটিয়ে ও রগ কেটে হত্যা, এলাকাবাসীর সড়ক অবরোধ

আপডেট সময় : ১০:১৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬