ঢাকা ১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাজেট সংকটে ইসরাইলি সেনাবাহিনী, ব্যাহত হচ্ছে সামরিক প্রস্তুতি যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে তেলেগু পরিচালক পবন সাদিনেনি গ্রেপ্তার মক্কায় গিয়ে তরুণদের নিজের পায়ে দাঁড়ানোর বার্তা দিলেন রাখি সাওয়ন্ত চীন-নেপাল সীমান্তে নতুন হ্রদ, তীর ভেঙে বন্যার বড় শঙ্কা সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে জামায়াত আমিরের কড়া প্রতিবাদ পূর্ণাঙ্গ সংস্কারের দাবিতে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট উয়েফা চ্যাম্পিয়নস লিগ ড্র: নতুন ফরম্যাটে কোন দলের প্রতিপক্ষ কে যাত্রাবাড়ী থানা থেকে রিমান্ডে থাকা নারী আসামি লাপাত্তা যশোরে মায়ের মাথা বিচ্ছিন্ন করল ‘মানসিক ভারসাম্যহীন’ ছেলে সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে: আনিসুল ইসলাম মাহমুদ

ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন শুরু, শোক ও সহায়তার প্রস্তুতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা এবং নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপটে বৃহস্পতিবার বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় সংসদ শোক প্রকাশ করেছে।

অধিবেশনের শুরুতে স্পিকার বলেন, ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে। তিনি শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে গণতান্ত্রিক, শক্তিশালী ও মানবিক রাষ্ট্র গঠনে সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এ সময় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সংসদ ও ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে, তার নেতৃত্বে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মর্যাদা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে। দলমতের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বানও জানান স্পিকার।

অধিবেশন পরিচালনার জন্য কার্যপ্রণালী বিধির ১২(১) ধারা অনুযায়ী পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা করা হয়। তারা হলেন—গয়েশ্বর চন্দ্র রায়, জামাল নিজাম, মুহাম্মদ নওশাদ জমির, নিলুফার চৌধুরী মনি ও মুজিবুর রহমান। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা ক্রমানুসারে অধিবেশন পরিচালনা করবেন।

এরপর বিভিন্ন প্রয়াত বিশিষ্ট ব্যক্তির স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। তালিকায় গত ১২ জুলাই প্রয়াত সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার ও মন্ত্রী ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারসহ ১২ জন সাবেক সংসদ সদস্যের নাম ছিল। এছাড়া একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী, চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার, রাজনৈতিক চিন্তাবিদ ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং শিক্ষাবিদ ড. মকবুল হোসেনের প্রয়াণেও সংসদ শোক জানায়।

বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান শোক প্রস্তাবে বাদ পড়া কয়েকজন সাবেক সংসদ সদস্যের নাম অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। পরে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিয়ে চিফ হুইপ নূরুল ইসলাম মণি নাটোরের সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের নামও শোক প্রস্তাবে যুক্ত করার অনুরোধ জানান।

এ সময় চিফ হুইপ নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় সংসদের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানোর প্রস্তাব দেন। তিনি বলেন, নেপালের দুর্যোগে সহায়তার জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্ধার কার্যক্রম এবং মেডিকেল টিম পাঠানোর প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। পরে সংসদে উত্থাপিত সব শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। নেপালের দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা এবং প্রয়াতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সবশেষে প্রয়াতদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন শুরু, শোক ও সহায়তার প্রস্তুতি

আপডেট সময় : ০৮:৫৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬