ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্ট গ্রেগরী কলেজে একাদশে ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর, আবেদন শুরু ১ সেপ্টেম্বর সিংগাইরে মদ্যপ অবস্থায় মারামারি, চিকিৎসাধীন যুবকের মৃত্যু দেশজুড়ে আশঙ্কাজনকহারে বেড়েছে খুন, ৭ মাসে ২০৭৬ হত্যাকাণ্ড ২৯ আগস্ট থেকে চুয়াডাঙ্গায় আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা আষাঢ়িয়ারচর ব্রিজে ফাটল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট রূপপুর প্রকল্পে লিফট থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, গ্রেপ্তার ৫ নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে ৩ জনের মৃত্যু রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের বিরুদ্ধে কৃষিজমি রক্ষার দাবি ইউএস ওপেনে ওয়াইল্ড কার্ড পেলেন সেরেনা-ভেনাস, চার বছর পর ফিরছে উইলিয়ামস জুটি

পুলিশে দলীয় নিয়োগের তদন্ত শেষ পর্যায়ে, তথ্য প্রকাশের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্যাসিস্ট সরকারের আমলে পুলিশে 'দলীয় ভিত্তিতে' নিয়োগের অভিযোগে চলমান তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার জাতীয় সংসদে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, তদন্ত সম্পন্ন হওয়ার পর এর ফলাফল জাতির সামনে উন্মুক্ত করা হবে।

জয়নুল আবদিন ফারুক বিগত ১৭ বছরে দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশের দাবি জানানোর পাশাপাশি বিভিন্ন আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্রের পরিসংখ্যানও জানতে চেয়েছিলেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে কয়েকটি জেলায় পুলিশ নিয়োগে বড় ধরনের অনিয়মের তথ্য পাওয়া গেছে। বিশেষ করে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এবং কিশোরগঞ্জের মতো জেলাগুলোতে স্থায়ী ঠিকানার তথ্য পরিবর্তন করে জেলা কোটার সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। তিনি দাবি করেন, নিয়মবহির্ভূতভাবে হাজার হাজার কনস্টেবল ও এসআই নিয়োগ দেওয়া হয়েছে।

লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে মন্ত্রী জানান, নিয়মিত অভিযানের পাশাপাশি এ লক্ষ্যে একটি আলাদা কমিটি গঠন করা হয়েছে। কারাগারসহ বিভিন্ন স্থান থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এছাড়া পুলিশের জনবল বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, নতুন করে চার হাজার নিরস্ত্র এসআই, ৪০০ সার্জেন্ট এবং এক লাখ কনস্টেবলের পদ সৃষ্টির প্রক্রিয়া চলছে। আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে পুলিশের অনুমোদিত কাঠামো অনুযায়ী যানবাহন ও জলযানের ঘাটতিও পূরণ করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসনাতের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। তিনি বলেন, গুরুতর অপরাধের ঘটনায় ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলে মন্ত্রী বলেন, ঢালাওভাবে ব্যর্থতার অভিযোগ না তুলে সুনির্দিষ্ট ঘটনার তথ্য দিলে ৩০০ বিধিতে বিবৃতি দেওয়া সম্ভব। এ সময় তিনি জানান, ২০২৫ সালের জানুয়ারি-আগস্টের তুলনায় ২০২৬ সালের একই সময়ে মব সহিংসতার ঘটনা ৮৯ থেকে ৫৬-তে নেমে এসেছে এবং সংখ্যালঘুদের ঘিরে সহিংসতার ঘটনাও ৯৯৯ থেকে ১৬৩-তে হ্রাস পেয়েছে।

এছাড়া জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১০ সাল হতে ২০২৪ পর্যন্ত ১৯ হাজার ৬৪১জনকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। যার মধ্যে শর্টগান ৭৩০৮, পিস্তল ৫৩৪৭, রিভলভার ৫৯৪, রাইফেল ৯৪৮, অন্যান্য ৫৪৪৪টি। বিএনপি দলীয় এমপি দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের প্রশ্নের জবাবে তিনি জানান, গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত মাদকবিরোধী অভিযানে ১৬ হাজার ৩৭৩টি মামলায় ১৭ হাজার ১৪০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মব সহিংসতার বিষয়ে তিনি জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া মানবাধিকারের লঙ্ঘন এবং সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

পুলিশে দলীয় নিয়োগের তদন্ত শেষ পর্যায়ে, তথ্য প্রকাশের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় : ০৮:০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬