ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আষাঢ়িয়ারচর ব্রিজে ফাটল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট রূপপুর প্রকল্পে লিফট থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, গ্রেপ্তার ৫ নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে ৩ জনের মৃত্যু রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের বিরুদ্ধে কৃষিজমি রক্ষার দাবি ইউএস ওপেনে ওয়াইল্ড কার্ড পেলেন সেরেনা-ভেনাস, চার বছর পর ফিরছে উইলিয়ামস জুটি টালিউড অভিনেত্রী মধুমিতার সঙ্গে বড়পর্দায় ফিরছেন বাপ্পারাজ নেপালে বন্যায় নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা বেড়ে ৫৭৫ মৃত্যুর আগেই জীবিত অবস্থায় ‘চল্লিশা’র আয়োজন কিশোরগঞ্জের দম্পতির ইরানকে রুখতে ভারত, গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে নতুন জোট চায় ইসরাইল

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রবিবার তার প্রথম কর্মদিবসে বঙ্গভবনে উপস্থিত হয়েছেন। তার ব্যক্তিগত কর্মকর্তা ইউনুছ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছালে নির্ধারিত প্রটোকল অনুযায়ী তাকে অভ্যর্থনা জানানো হয়। এরপর রীতি অনুযায়ী তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এই দিন থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথ গ্রহণের মাধ্যমে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বভার গ্রহণ করেন।

উল্লেখ্য যে, গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সমর্থনে ৮৮ ভোট পেয়েছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আপডেট সময় : ১২:৪১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬