ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত্রুদের ওপর যেকোনো মুহূর্তে হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর ধর্মের পরিচয়ে নয়, সবাই এই দেশের সন্তান: প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলে ডেঙ্গু রোগীর উপচে পড়া ভিড়, বারান্দায় চলছে চিকিৎসা পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইকুয়েডরে প্রার্থনাসভার সময় ক্রুশ ভেঙে পাদ্রীর মর্মান্তিক মৃত্যু ঝিনাইগাতীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মাহমুদুল হক রুবেল চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, আপত্তি জানাল ইউক্রেন মহাষ্টমীতে কুমারী পূজায় ভক্তদের ঢল, রামকৃষ্ণ মিশনে বিশেষ আয়োজন উত্তাল ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন শহরে কারফিউ ও তীব্র বিক্ষোভ সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা সভায় পুলিশের ভূমিকা নিয়ে মুক্তিযোদ্ধা ও নেতাদের ক্ষোভ

পূর্বধলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সভাপতিসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনার পূর্বধলায় কালো পতাকা হাতে ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে। শনিবার উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারায় পূর্বধলা থানায় মামলাটি দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে শুক্রবার (২১ আগস্ট) ভোরে উপজেলার বৈরাটী ইউনিয়নের বোলাম এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এই ঝটিকা মিছিলটি বের করা হয়। পরবর্তীতে ওই মিছিলের ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, অর্ধশতাধিক ব্যক্তি মিছিলে অংশ নিয়েছেন। তাদের কারও হাতে কালো পতাকা এবং কারও হাতে ব্যানার ছিল। এই মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলাইমান হোসেন হাসিবকে।

পুলিশের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে মিছিলের খবর পেয়ে শুক্রবার সকাল আনুমানিক ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা দ্রুত পালিয়ে যান। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল তল্লাশি করে কালো পতাকা বাঁধা ১০টি বাঁশের লাঠি এবং চারটি কাঠের লাঠি জব্দ করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং স্থানীয়ভাবে তদন্তের মাধ্যমে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই মামলায় পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলাইমান হোসেন হাসিব ও সাংগঠনিক সম্পাদক মামুন মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আসামি করা হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল ও অপতৎপরতার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখান থেকে মিছিলের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

পূর্বধলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সভাপতিসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৪:০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬