ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট দুর্যোগ ঝুঁকিহ্রাসে বিশেষ অবদান, রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মিরসরাইয়ের উম্মে হাবিবা টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস মহাশূন্যে পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ থাকতে পারে, বিজ্ঞানীদের গবেষণা ইরানের বিরুদ্ধে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের বিহারের গঙ্গায় নৌকাডুবি: শিশুসহ নিহত ১৩ হুতিদের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সৌদি যুবরাজ সৌদি আরামকোর দাহরান কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা, আগুন বুধবার দুপুর পর্যন্ত ৫ অঞ্চলে বজ্রবৃষ্টি, ১ নম্বর সতর্ক সংকেত

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রেসিডেন্ট, আজ উঠছেন বঙ্গভবনে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:২৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শনিবার সকাল ১০টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর তিনি শহীদদের স্মৃতির সম্মানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। শ্রদ্ধা নিবেদন শেষে প্রেসিডেন্ট পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীমসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে স্মৃতিসৌধে পৌঁছালে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে প্রেসিডেন্ট কুশলাদি বিনিময় করেন।

এদিকে, নবনির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে উঠবেন। প্রেসিডেন্টের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আজ বঙ্গভবনের ২ নম্বর গেটে পৌঁছানোর পর পুলিশের একটি সুসজ্জিত দল তাকে ‘গার্ড অব অনার’ মঞ্চে নিয়ে যাবে। সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করবে। এই আনুষ্ঠানিকতা শেষে তিনি বঙ্গভবনে তার দাপ্তরিক কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রেসিডেন্ট, আজ উঠছেন বঙ্গভবনে

আপডেট সময় : ০১:২৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬