ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় সড়ক দখলমুক্ত করতে দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ শুটিংয়ের সেটে বড় বিপদের মুখে অভিনেতা ইমরান হাশমি বগুড়ায় আশ্রয়ণ প্রকল্পের হাজারো ঘর এখন মাদকসেবীদের আস্তানা ৫৮৩ শ্রমিকের হাতে ৫ কোটি টাকার অনুদানের চেক তুলে দিলেন মন্ত্রী ৭ মিনিটে ৩ গোল, রোমার বিপক্ষে রিয়ালের অবিশ্বাস্য জয় নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় বিক্ষোভ বাংলাদেশের জেন-জি আন্দোলন ভারতের তরুণদের পথ দেখিয়েছে: নেহা বোরা সৌদি আরবে হুতি হামলা: শাহজালালে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫৩৯৩ যাত্রী রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত চালক শাহরাস্তিতে স্কুল ফাঁকি দিয়ে ঘোরাফেরা করায় ১৬ শিক্ষার্থী আটক

রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব জমার সময় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়াল ইসি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৫৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্ধারিত সময়ের মধ্যে বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ হওয়া ২১টি নিবন্ধিত রাজনৈতিক দলকে বাড়তি সময় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলগুলো এখন আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তাদের হিসাব জমা দিতে পারবে। শনিবার (২২ আগস্ট) ইসি কর্মকর্তারা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, গত ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোর আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় শেষ হয়েছিল। নিবন্ধিত ৬০টি দলের মধ্যে ওই সময়ের মধ্যে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি দল তাদের হিসাব জমা দিয়েছিল। এছাড়া ১৩টি দল সময় বাড়ানোর আবেদন করেছিল। অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ সাতটি দল কোনো সাড়া দেয়নি। পরবর্তীতে গত ১৩ আগস্ট জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) তাদের হিসাব জমা দেয়। এছাড়া আওয়ামী লীগের নিবন্ধন বর্তমানে স্থগিত রয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ জানান, দলগুলোর আবেদনের প্রেক্ষিতেই ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। যে দলগুলো এখনো হিসাব জমা দেয়নি তাদের মধ্যে এনসিপি, জনতার দল, আমজনতার দল, বাংলাদেশ জাসদ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, তৃণমূল বিএনপি ও বাংলাদেশ সুপ্রিম পার্টি অন্যতম। এই দলগুলোকে সতর্ক করে চিঠি দেওয়া হতে পারে।

ইসি সূত্রে জানা গেছে, সময় বাড়ানোর এই সুযোগের পরও যদি কোনো দল হিসাব জমা না দেয়, তবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক দল নিবন্ধনের নিয়ম অনুযায়ী, কোনো দল পর পর তিনবার হিসাব জমা দিতে ব্যর্থ হলে নির্বাচন কমিশন সেই দলের নিবন্ধন বাতিল করার ক্ষমতা রাখে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব জমার সময় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়াল ইসি

আপডেট সময় : ০৭:৫৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬