সংবাদ শিরোনাম :
চার বিভাগে বৃষ্টির আভাস, অব্যাহত ভ্যাপসা গরম
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:২৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসার পর দেশজুড়ে আবারও ভ্যাপসা গরমের দাপট বেড়েছে। শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও জনজীবনে অস্বস্তিকর গরমের প্রভাব খুব একটা কমেনি।
আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, শনিবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই আবহাওয়া পরিস্থিতি রোববারও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh


























