হামের উপসর্গ: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৫:০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। অধিদপ্তর জানায়, মৃত ৩ শিশুর মধ্যে ২ জন ঢাকা বিভাগের এবং ১ জন সিলেট বিভাগের।
গত ১৫ মার্চ থেকে ২০ আগস্ট পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৯ জনের মৃত্যু হয়েছে হামে আক্রান্ত হয়ে এবং ৮২৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ৪ জনের শরীরে রোগটির উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১৮ হাজার ১৪৪ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ লাখ ৪৬ হাজার ৭১৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
হাসপাতালে ভর্তির পরিসংখ্যানে দেখা গেছে, ১৫ মার্চ থেকে ২০ আগস্ট পর্যন্ত মোট ১ লাখ ২৮ হাজার ২৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১ লাখ ২৩ হাজার ৬৮৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।


























