ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পিএসজির বিপক্ষে বার্সার স্কোয়াডে ১৮ বছরের বিস্ময় বালক ক্যাম্পোস ভোলায় প্রাথমিক শিক্ষক সম্মেলন ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত টাইগার শ্রফের ওপর হামলার জেরে সালমান খানের নিরাপত্তা বাড়াল পুলিশ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ ইরান সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, গুরুত্ব পাচ্ছে আঞ্চলিক নিরাপত্তা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে নিরলস কাজ করছে পুলিশ: আইজিপি কক্সবাজারে সড়কে মুখোশধারী ডাকাতদের কবলে ৫০-৬০টি যানবাহন রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তি বাতিল করলো সরকার গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: প্রেসিডেন্ট মির্জা ফখরুল

পঞ্চগড়ের মির্জাপুরে মির্জা ফখরুলের পৈতৃক শেকড়

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:১৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের রাজনীতির অতিপরিচিত নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করা এই হেভিওয়েট নেতা বর্তমানে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে নতুন করে আলোচনায় এসেছেন। তাঁর এই মনোনয়নকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে যখন নানা আলোচনা চলছে, ঠিক তখনই সামনে এসেছে তাঁর পারিবারিক শেকড়ের গল্প।

সাধারণত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামের সঙ্গে ঠাকুরগাঁও জেলার নাম জড়িয়ে থাকে। যদিও তাঁর জন্ম ও বেড়ে ওঠা ঠাকুরগাঁওয়ে, তবুও অনেকেই তাঁর পৈতৃক শেকড়ের আসল ঠিকানা সম্পর্কে অবগত নন। প্রকৃতপক্ষে, মির্জা ফখরুলের পৈতৃক নিবাস পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে।

মির্জাপুর গ্রামের নামেই ইউনিয়নটির নামকরণ করা হয়েছে, যার ফলে মির্জাপুর ইউনিয়নের সঙ্গে মির্জা পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক বিদ্যমান। এই গ্রামের সভ্রান্ত মির্জা পরিবারেই মির্জা ফখরুলের বাবা মির্জা রুহুল আমীন ও চাচা মির্জা গোলাম হাফিজের জন্ম হয়। স্থানীয়ভাবে ‘চোখা মিয়া’ নামে পরিচিত মির্জা রুহুল আমীন শিক্ষকতা ও আইন পেশার পাশাপাশি রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি বৃহত্তর উত্তরাঞ্চলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি জাতীয় রাজনীতিতেও সক্রিয় ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়ের মির্জাপুরে মির্জা ফখরুলের পৈতৃক শেকড়

আপডেট সময় : ১২:১৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬