
বাংলাদেশের রাজনীতির অতিপরিচিত নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করা এই হেভিওয়েট নেতা বর্তমানে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে নতুন করে আলোচনায় এসেছেন। তাঁর এই মনোনয়নকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে যখন নানা আলোচনা চলছে, ঠিক তখনই সামনে এসেছে তাঁর পারিবারিক শেকড়ের গল্প।
সাধারণত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামের সঙ্গে ঠাকুরগাঁও জেলার নাম জড়িয়ে থাকে। যদিও তাঁর জন্ম ও বেড়ে ওঠা ঠাকুরগাঁওয়ে, তবুও অনেকেই তাঁর পৈতৃক শেকড়ের আসল ঠিকানা সম্পর্কে অবগত নন। প্রকৃতপক্ষে, মির্জা ফখরুলের পৈতৃক নিবাস পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে।
মির্জাপুর গ্রামের নামেই ইউনিয়নটির নামকরণ করা হয়েছে, যার ফলে মির্জাপুর ইউনিয়নের সঙ্গে মির্জা পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক বিদ্যমান। এই গ্রামের সভ্রান্ত মির্জা পরিবারেই মির্জা ফখরুলের বাবা মির্জা রুহুল আমীন ও চাচা মির্জা গোলাম হাফিজের জন্ম হয়। স্থানীয়ভাবে ‘চোখা মিয়া’ নামে পরিচিত মির্জা রুহুল আমীন শিক্ষকতা ও আইন পেশার পাশাপাশি রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি বৃহত্তর উত্তরাঞ্চলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি জাতীয় রাজনীতিতেও সক্রিয় ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২