ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চারজনের খুনের রহস্য উন্মোচনে ব্যর্থতা সরকারের চরম ব্যর্থতা: গোলাম পরওয়ার নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেলেন ইমদাদুল হুদা সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট: সংস্কার নিয়ে ক্ষোভ ষড়ঋতুর সৌন্দর্য ও দেশপ্রেমের মেলবন্ধন: এক অনন্য বাংলাদেশ জয় বাংলা স্লোগান: শোকজ পেলেন সিরাজগঞ্জের বিএনপি নেতা মিন্টু শেখ নেপালের ভয়াবহ বন্যায় নিহত ৩৮৯, নিখোঁজ ৯ শতাধিক মানুষ ফেনীতে খুঁটিতে বেঁধে গৃহবধূ ও যুবদল নেতাকে নির্যাতন, আটক ৩ লর্ডস টেস্টে স্মিথ-কক্সের ব্যাটে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন জাপানের প্রধানমন্ত্রী ক্যানসার আক্রান্ত দুই সন্তানের জননী আঁখির বাঁচতে প্রয়োজন সহায়তা

কলকাতায় নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত ফেরানোর উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও মরদেহ শনাক্তকরণ সম্পন্ন হওয়ার পরপরই তাদের মরদেহ দেশে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের শিকার ওই হোটেলে পাঁচজন বাংলাদেশি অবস্থান করছিলেন বলে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় পুলিশ ইতিমধ্যেই তাদের শনাক্ত করতে সক্ষম হয়েছে।

শামা ওবায়েদ ইসলাম আরও জানান, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সার্বক্ষণিক তদারকি করছেন। তিনি ইতিমধ্যেই দুর্ঘটনাকবলিত হোটেল ও হাসপাতাল পরিদর্শন করেছেন। নিহত বাংলাদেশিদের পরিচয় পুরোপুরি নিশ্চিত করতে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তিনি স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

কলকাতায় নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত ফেরানোর উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৭:০১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬