ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউনূসকে হেনস্তা কেবল শুরু, মন্তব্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতার টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট দুর্যোগ ঝুঁকিহ্রাসে বিশেষ অবদান, রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মিরসরাইয়ের উম্মে হাবিবা টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস মহাশূন্যে পৃথিবীর চেয়েও বাসযোগ্য গ্রহ থাকতে পারে, বিজ্ঞানীদের গবেষণা ইরানের বিরুদ্ধে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের বিহারের গঙ্গায় নৌকাডুবি: শিশুসহ নিহত ১৩ হুতিদের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সৌদি যুবরাজ সৌদি আরামকোর দাহরান কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা, আগুন

ব্রাহ্মণপাড়ার এসিল্যান্ড তারেক রহমানকে আবারো বদলির আদেশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানকে পুনরায় বদলির আদেশ দেওয়া হয়েছে। জানা গেছে, গত ১৬ আগস্ট তাকে ঢাকা জেলায় বদলি করা হয়েছিল। এর আগে গত ৩০ জুলাই চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) গোলাম মোস্তফা মুন্নার স্বাক্ষরিত চিঠিতে তাকে কক্সবাজারের মহেশখালী উপজেলায় বদলি করা হয়েছিল। তবে আগের বদলি আদেশের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তারেক রহমান তার কর্মস্থল ত্যাগ করেননি এবং দায়িত্ব পালন অব্যাহত রেখেছিলেন।

তারেক রহমান গত ২০২৫ সালের ২৫ আগস্ট ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত প্রায় এক বছর ধরে ব্রাহ্মণপাড়া উপজেলা ভূমি অফিসের কার্যক্রম নিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। বিশেষ করে উপজেলা এলাকায় ড্রেজার মেশিনের ব্যবহার ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এছাড়া ভূমি অফিসে ঘুষ-বাণিজ্য এবং ড্রেজার-সংক্রান্ত অনিয়মে তার জড়িত থাকার অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।

নতুন করে বদলির আদেশ আসায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বদলির বিষয়ে জানতে সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নি ইসলাম বদলির আদেশের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তিনি এ সংক্রান্ত আদেশ পেয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণপাড়ার এসিল্যান্ড তারেক রহমানকে আবারো বদলির আদেশ

আপডেট সময় : ০১:০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬