ফটিকছড়িতে হেফাজতে ইসলাম আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ০৬:০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। রোববার ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাৎ শেষে তারা একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এর আগে, বিকেল ৩টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাঁশখালী থেকে ফটিকছড়ি উপজেলায় পৌঁছান। তার হেলিকপ্টারটি ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে অবতরণ করলে স্থানীয় নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান। এরপর তিনি সড়কপথে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশে যাত্রা করেন। যাত্রাপথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ তাকে শুভেচ্ছা জানান।
মাদ্রাসায় পৌঁছালে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন এবং কুশল বিনিময় করেন। এরপর মাদ্রাসার কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। মতবিনিময় সভা শেষে প্রধানমন্ত্রী সড়কপথে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উদ্দেশে রওনা দেন।

























