সংবাদ শিরোনাম :
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ লাখ ৪৫ হাজার
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৬:১৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৪৫ হাজার ২৪১ জন শিশু হাম বা এর উপসর্গে আক্রান্ত হয়েছে। এই সময়ের মধ্যে আরও ৩ জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৬১ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে ১৬ হাজার ১৮০ জন শিশুর শরীরে হাম রোগটি শনাক্ত হয়েছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo




























