ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বিমসটেকের সভাপতি হিসেবে আমন্ত্রণ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেল ভারত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৩১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নয়াদিল্লিতে আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই আমন্ত্রণপত্রে তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন না করে ‘বিমসটেকের চেয়ার’ বা সভাপতি হিসেবে উল্লেখ করার বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়েছে এবং এটিকে অপমানজনক হিসেবে দেখা হচ্ছে বলে বিভিন্ন মন্তব্য এসেছে।

শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে এক সাংবাদিক জানতে চান। তিনি প্রশ্ন করেন, আমন্ত্রণপত্রে পদবি ব্যবহারে অসঙ্গতি এবং সেটিকে অপমানজনক মনে করার বিষয়ে ভারতের অবস্থান কী। এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ব্রিকস সম্মেলন আয়োজনের প্রস্তুতি চলছে এবং আমন্ত্রণ ও কারিগরি বিষয়ে পরবর্তীতে হালনাগাদ তথ্য দেওয়া হবে।

একই ব্রিফিংয়ে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গরের বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন তোলা হয়। সাংবাদিক জানতে চান, মার্কিন রাষ্ট্রদূত তার আঞ্চলিক কার্যক্রম সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষকে অবহিত করেন কি না। জবাবে রণধীর জয়সোয়াল বলেন, মার্কিন রাষ্ট্রদূতের ঢাকা সফর নিয়ে যেকোনো প্রশ্নের উত্তর মার্কিন দূতাবাস বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আসা উচিত, কারণ এটি ওই দুই দেশের বিষয়।

এছাড়া, ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক সম্পর্কে জানতে চাওয়া হলে মুখপাত্র জানান, এ ধরনের কোনো বৈঠকের তথ্য তার কাছে নেই। তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

বিমসটেকের সভাপতি হিসেবে আমন্ত্রণ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেল ভারত

আপডেট সময় : ১০:৩১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬