পবিপ্রবিতে নতুন ৬ তলা একাডেমিক ভবনের উদ্বোধন

- আপডেট সময় : ০২:২৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ৬ তলা একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন (দ্বিতীয় পর্যায়) প্রথম সংশোধিত প্রকল্পের আওতায় নির্মিত এই ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভবনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান এবং রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মো. ওবায়দুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ইউনুচ শরীফ, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ এবং উপাচার্যের একান্ত সচিব মো. আরিফুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও অংশগ্রহণ করেন।



























