ঢাকা ১০:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণ-অভ্যুত্থানের চেতনাকে উল্টো দিকে নেওয়ার চেষ্টা হচ্ছে: আনু মুহাম্মদ শিক্ষা মন্ত্রণালয়ে চুরি: ২২ কম্পিউটারের হার্ডডিস্কসহ মূল্যবান সরঞ্জাম খোয়া ইউরোপার বরফের নিচে পৃথিবীর সব মহাসাগরের দ্বিগুণ পানি ডিপজলের বিরুদ্ধে খালাতো ভাইয়ের মানহানির মামলা, তদন্তে ডিবি ভারতের রাজনীতিতে তরুণ প্রজন্মের নতুন ও কার্যকর প্রভাব আগস্ট ও সেপ্টেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ দেশের বাজারে বিক্রি হওয়া অধিকাংশ টুথপেস্টে মিলছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক নন্দিপাড়ায় ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, পরিকল্পিত হত্যাচেষ্টার অভিযোগ আগস্টের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন না এলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি একরামুল হক হত্যায় বদির নিখুঁত পরিকল্পনা ছিল: ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর

নন্দিপাড়ায় ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, পরিকল্পিত হত্যাচেষ্টার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

রাজধানীর খিলগাঁওয়ের নন্দিপাড়ায় রক্তাক্ত অবস্থায় খোরশেদ আলম সোহেল (৪৫) নামের এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। তিনি পশ্চিম নন্দিপাড়ার বাসিন্দা এবং ইট–বালু সরবরাহের ব্যবসা করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। এর আগে তাঁকে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল।

খিলগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান শেখ জানান, নন্দিপাড়ায় আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে স্থানীয় লোকজন আটক করে মারধর করছেন এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পুলিশ ৪০ থেকে ৫০ জন মানুষকে ঘিরে রাখা অবস্থায় তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। স্থানীয়দের দাবি, খোরশেদ আলমের কাছ থেকে গুলিভর্তি একটি দেশীয় পিস্তল ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। পুলিশ অস্ত্রগুলো জব্দ করেছে। এএসআই আরও জানান, আহত খোরশেদের নামে খিলগাঁও থানায় কয়েকটি মামলা রয়েছে।

তবে এই ঘটনাকে পরিকল্পিত হত্যাচেষ্টা বলে দাবি করেছেন আহত ব্যবসায়ীর স্ত্রী তারিন আক্তার। তিনি অভিযোগ করেন, তাঁর স্বামীকে এলাকার একটি পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে ডেকে নিয়ে মারধর করেছেন। তারিন আক্তার বলেন, ইট-বালু ব্যবসার বিরোধের জের ধরে প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে তাঁদের হুমকি দিয়ে আসছিল। তাঁর দাবি, পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ডেকে নিয়ে মারধর করার পর খোরশেদের হাতে অস্ত্র দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে এএসআই ইমরান শেখ জানান, পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করছেন। তদন্ত শেষেই প্রকৃত ঘটনা জানা যাবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

নন্দিপাড়ায় ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, পরিকল্পিত হত্যাচেষ্টার অভিযোগ

আপডেট সময় : ০৯:০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬