ঢাকা ১০:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণ-অভ্যুত্থানের চেতনাকে উল্টো দিকে নেওয়ার চেষ্টা হচ্ছে: আনু মুহাম্মদ শিক্ষা মন্ত্রণালয়ে চুরি: ২২ কম্পিউটারের হার্ডডিস্কসহ মূল্যবান সরঞ্জাম খোয়া ইউরোপার বরফের নিচে পৃথিবীর সব মহাসাগরের দ্বিগুণ পানি ডিপজলের বিরুদ্ধে খালাতো ভাইয়ের মানহানির মামলা, তদন্তে ডিবি ভারতের রাজনীতিতে তরুণ প্রজন্মের নতুন ও কার্যকর প্রভাব আগস্ট ও সেপ্টেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ দেশের বাজারে বিক্রি হওয়া অধিকাংশ টুথপেস্টে মিলছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক নন্দিপাড়ায় ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, পরিকল্পিত হত্যাচেষ্টার অভিযোগ আগস্টের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন না এলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি একরামুল হক হত্যায় বদির নিখুঁত পরিকল্পনা ছিল: ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর

বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থায় প্রশিক্ষিত শিক্ষকদের ভূমিকা অপরিহার্য: ইউজিসি সদস্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক বৈশ্বিক উচ্চশিক্ষা ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের ভূমিকা পূর্বের যেকোনো সময়ের তুলনায় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তিনি উল্লেখ করেন, প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় শিক্ষকরাই হবেন জ্ঞান ও দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থার মূল কারিগর।

রোববার সাভারের ব্রাক সিডিএমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় জাতীয় প্রশিক্ষকদের জন্য আয়োজিত প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।

ড. মামুন বলেন, বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দায়িত্ব কেবল পাঠদান ও গবেষণার মধ্যে সীমাবদ্ধ নেই। তাদের প্রাতিষ্ঠানিক নেতৃত্ব প্রদান, সুশাসন সুদৃঢ় করা, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, পাঠ্যক্রমে উদ্ভাবন আনা, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে কার্যকর সংযোগ প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। এ কারণে উচ্চশিক্ষা খাতে একাডেমিক নেতৃত্ব, শিক্ষাদানের উৎকর্ষ, গবেষণা, উদ্ভাবন এবং গুণগত মান নিশ্চিত করতে একটি টেকসই জাতীয় শিক্ষক উন্নয়ন ব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি।

তিনি আরো বলেন, এই কর্মসূচি শুধু একটি পেশাগত উন্নয়নমূলক প্রশিক্ষণ নয়; বরং এটি বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং একাডেমিক নেতৃত্ব বিকাশের একটি টেকসই কাঠামো প্রতিষ্ঠার বৃহত্তর উদ্যোগের অংশ। দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আরও কার্যকর, জবাবদিহিমূলক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে রূপান্তর করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। এ সময় তিনি প্রকল্পের অর্থের যথাযথ ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মিস মারিয়া রহমান এবং অধ্যাপক বেন ব্রাবন বক্তব্য রাখেন।

প্রথম পর্যায়ে ২০ জন মাস্টার ট্রেইনার তৈরির সফলতার ধারাবাহিকতায় দ্বিতীয় পর্যায়ের এই ট্রেনিং অব ট্রেইনার্স কর্মসূচিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত ২০ জন ন্যাশনাল ট্রেইনার অংশগ্রহণ করছেন। বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়নাধীন ‘হিট’ প্রকল্পের আওতায় আগামী তিন বছরে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দেড় হাজার নবীন শিক্ষক এবং সাড়ে তিন হাজার জ্যেষ্ঠ শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থায় প্রশিক্ষিত শিক্ষকদের ভূমিকা অপরিহার্য: ইউজিসি সদস্য

আপডেট সময় : ০৮:৪৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬