ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাজীপুরের যমুনার চরাঞ্চলে যাতায়াত সংকট, নৌকাই একমাত্র ভরসা সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আইএমএফ ও বিশ্বব্যাংকের ২০২৭ সালের সভাপতি হচ্ছে পাকিস্তান অস্তিত্বের সংকটে সিরাজগঞ্জের ঐতিহাসিক বারুহাস ইমামবাড়ি ও তিন গম্বুজ মসজিদ গুলশানে অবৈধ মদের কারবার, ২৪৪ লিটার মদ ও বিয়ারসহ আটক ১ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী যৌথ অভিযানে আটক ৫১৯ মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭

তরুণ উদ্যোক্তা ও স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে ঢাবিতে বিশেষ আয়োজন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৪৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তরুণ সমাজের সৃজনশীল চিন্তা, উদ্ভাবনী শক্তি এবং উদ্যোক্তা হওয়ার অমিত সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হয়েছে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক এক বিশেষ আয়োজন। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। অনুষ্ঠানের সূচনা বক্তব্য প্রদান করেন আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা এবং স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। আয়োজনের সমাপ্তিতে ধন্যবাদ জ্ঞাপন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

এই আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’-এর উদ্বোধন করা হচ্ছে। এটি তরুণ উদ্যোক্তাদের জন্য একটি ডিজিটাল লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে, যেখানে সরকারি অনুদান, বিশেষ প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ এবং অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের মতো প্রয়োজনীয় সব সেবা এক প্ল্যাটফর্মেই মিলবে। আইসিটি বিভাগ জানিয়েছে, দেশের স্টার্টআপ ইকোসিস্টেমের উন্নয়ন, প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোক্তা তৈরি এবং তরুণদের মেধা বিকাশের বিভিন্ন দিক এই অনুষ্ঠানে তুলে ধরা হচ্ছে।

উদ্বোধনী পর্বে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়, প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের মুক্ত আলোচনা এবং নির্বাচিত উদীয়মান উদ্যোক্তাদের মাঝে বিশেষ অনুদানের চেক হস্তান্তরের কর্মসূচিও রাখা হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে নতুন উদ্ভাবন বিকাশে ৫০০ কোটি টাকার একটি ‘স্টার্টআপ ফান্ড’ গঠন করা হয়েছে। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১টা থেকে প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

তরুণ উদ্যোক্তা ও স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে ঢাবিতে বিশেষ আয়োজন

আপডেট সময় : ১০:৪৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬