ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে পরীক্ষায় নকলে ৪ পরীক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষক অব্যাহতি কালীগঞ্জে কলা ব্যবসায়ীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ জামাতার বিরুদ্ধে আল নাসরকে জিতিয়ে রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা ৯৭৮ হাওরাঞ্চলের জলাশয় থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির জলজ উদ্ভিদ নেপালে বন্যার তাণ্ডব: মৃতের সংখ্যা ৬১৬, নিখোঁজ আড়াই হাজার আদালতের রায় লেখায় এআই ব্যবহারের সুযোগ নেই: প্রধান বিচারপতি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, কমল রৌপ্যের দরও লাউয়াছড়ায় ছাড়া ৯ লজ্জাবতী বানরের ৭টিই মৃত, গবেষণায় উদ্বেগজনক চিত্র সপ্তাহের শুরুতেই দেশের বাজারে কমলো সোনার দাম

দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় সাগরদী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) এই কর্মসূচি উদ্বোধনের প্রাক্কালে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ক’দিন আগেই আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে এদেশ থেকে স্বৈরাচার হটিয়েছি। এবার আসুন, সবাই মিলেমিশে দেশের জন্য কাজ করি।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে মুক্তিযুদ্ধের সময়ের ঐক্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। একইভাবে ক’দিন আগে সব শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচারকে বিদায় করেছে। আমরা যদি কাঁধে কাঁধ রেখে দেশের মানুষের জন্য ভালো কাজ করি, তবে সবাই উপকৃত হবো। এ সময় তিনি একটি নারিকেল গাছের চারা রোপণ করে কর্মসূচির সূচনা করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।

পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এটি কেবল সরকার বা সিটি করপোরেশনের একক দায়িত্ব নয়। সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের অঙ্গীকার হোক—ঘরবাড়ি, অফিস-আদালত, স্কুল-কলেজ ও হাসপাতালের আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা। সাগরদী খালের যত্ন নেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বলেন, খালের পানির মধ্যে প্লাস্টিকের বোতল, পলিথিন বা টিস্যু পেপার ফেলা থেকে বিরত থাকতে হবে।

সিটি করপোরেশনকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ময়লা ফেলার বিনের ব্যবহার নিশ্চিত করতে হবে এবং মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা বাড়াতে হবে। এছাড়া ড্রেনেজ সিস্টেমের পানির লাইন সরাসরি খালে না ফেলার অনুরোধ জানান তিনি। তিনি সতর্ক করে বলেন, আমরা যদি নিজেদের এলাকা পরিষ্কার না রাখি, তবে এর ভুক্তভোগী আমরাই হবো। অন্য দেশের সুন্দর পরিবেশ দেখে আফসোস করার চেয়ে নিজের দেশের পরিবেশ রক্ষা করা জরুরি।

বৃক্ষরোপণ কর্মসূচিতে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাসুদ আহমেদ তালুকদার ও সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজ আদায় করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৮:৩৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬