ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস

ফুলগাজীতে পেট্রোল পাম্পে বিশেষ অভিযান, ৮ মোটরসাইকেল চালককে জরিমানা

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ১৬৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জান্নাতুল ফাহিমা তানহা,
নিজস্ব প্রতিনিধি:

ফেনী জেলা ফুলগাজীতে পেট্রোল পাম্পে বিশেষ অভিযান, ৮ মোটরসাইকেল চালককে জরিমানা, সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জ্বালানি তেলের সঠিক বিতরণ তদারকিতে ফুলগাজী উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

২৮ মার্চ শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলার মেসার্স আলম ট্রেডার্স ফিলিং স্টেশনে এ অভিযান চালানো হয়।

মূলত দেশে চলমান জ্বালানি তেলের সংকটের প্রেক্ষাপটে পাম্প গুলোতে নির্ধারিত পরিমাণ তেল বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করতে গিয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের রেজিস্ট্রেশন যাচাই করা হয়, অভিযান চলাকালে লাইসেন্স বিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ৮ জন চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন, ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা।

সাংবাদিকদেরকে তিনি জানান, জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা এবং সড়ক নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল চালককে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলগাজীতে পেট্রোল পাম্পে বিশেষ অভিযান, ৮ মোটরসাইকেল চালককে জরিমানা

আপডেট সময় : ১১:১০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬