ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ পরিকল্পনা সংস্থায় নিয়োগ, অষ্টম শ্রেণি পাসে আবেদনের সুযোগ ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস–সংকটে জনদুর্ভোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে কুমিল্লায় দুই দিন ধরে তীব্র গ্যাস সংকট, সুরাহার দিনক্ষণ অজানা ঢাকার আরও ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে বসছে এআই ট্রাফিক সিগন্যাল রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়ল ৩টি মনোনয়নপত্র চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট বুধবার গোপন তৎপরতায় জড়িত ঢাবি শিক্ষকদের বিষয়ে তদন্ত কমিটি গঠন মগবাজারে ডম ইনো প্রপার্টিজ ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার ঝুঁকি বাড়াচ্ছে দ্রুতগতির নতুন কৌশল

রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

হীমেল কুমার মিত্র
  • আপডেট সময় : ০৫:৪১:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ ৩৫০ বার পড়া হয়েছে

রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হীমেল কুমার মিত্র:
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি এমপি।

আজ (২২ জানুয়ারি) রবিবার দুপুর সাড়ে ১২টায় রংপুরে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী জানেন, রমজানে ২ বার টিসিবির পণ্য দেওয়া হবে, যাতে মানুষের কোনো সমস্যা না হয়। এসময় টিসিবির কার্ড কিংবা পণ্য বিতরণে কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নে
বাণিজ্যমন্ত্রীমন্ত্রী বলেন, গ্যাস ও বিদ্যুৎ এর দাম বাড়ায় দ্রব্যমূল্য স্বাভাবিকভাবেই কিছুটা বাড়বে। দীর্ঘদিন ভুর্তুকি দিয়ে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তারপরও সব বিষয় মাথায় রেখে আলোচনা চলছে। সমাধান আসবে। তবে বিশ্বের বর্তমান অবস্থা অনুযায়ী আমরা ভালো আছি।

এর আগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করেন তিনি। পরে উদ্বোধনী আলোচনায় চেম্বার প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম আবু মারুফ, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, রংপুর চেম্বারের পরিচালক জাভেদ হাসান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ০৫:৪১:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩