যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পুষ্টি ও স্বাস্থ্য নিয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত
মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের আয়োজনে “ইমার্জিং নিউট্রিশনাল ট্রেন্ডস অ্যান্ড দিয়ার ইমপ্যাক্টস অন হেলথ” শীর্ষক প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রোববার (২২ জুন) সকালে যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে আয়োজিত এ কনফারেন্সে অংশ নেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, স্বাস্থ্য সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে, নয়তো ভবিষ্যৎ প্রজন্ম হুমকিতে পড়বে। এনএফটি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার সুযোগও অনেক বেশি বলে তিনি উল্লেখ করেন।অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. এ. কে. ওবায়দুল হক (মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. মো. রুহুল আমিন (ঢাকা বিশ্ববিদ্যালয়) ও অধ্যাপক ড. এসএম আব্দুর রউফ (ইসলামী বিশ্ববিদ্যালয়)। তারা বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ ও টেকসই খাদ্যাভ্যাস নিয়ে গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করেন।দিনব্যাপী এ সম্মেলনে ওরাল ও পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটিকে সাদরে গ্রহণের আহ্বান জানিয়ে বিদায়ের বার্তা দিয়েছেন সংগঠনটির বিদায়ী কেন্দ্রীয়…
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার কিশোরগঞ্জ সফরে আসছেন তারেক রহমান। তার এই সফরকে ঘিরে…
বাংলাদেশের বিপক্ষে টেস্টে ইতিহাস গড়েছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। সাদমান ইসলামকে আউট করে…
বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ করা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছে দলটি।…
বিজিআইএফটি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জন ও ইন্ডাস্ট্রির সঙ্গে সংযোগ…
কুষ্টিয়ায় অসহায় শ্রমজীবী ভ্যান ও রিকশা চালকদের দুর্ভোগ লাঘবে বিনামূল্যে ১৫০টি ছাতা বিতরণ করা হয়েছে।
This website uses cookies.