মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের আয়োজনে “ইমার্জিং নিউট্রিশনাল ট্রেন্ডস অ্যান্ড দিয়ার ইমপ্যাক্টস অন হেলথ” শীর্ষক প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রোববার (২২ জুন) সকালে যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে আয়োজিত এ কনফারেন্সে অংশ নেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, স্বাস্থ্য সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে, নয়তো ভবিষ্যৎ প্রজন্ম হুমকিতে পড়বে। এনএফটি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার সুযোগও অনেক বেশি বলে তিনি উল্লেখ করেন।অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. এ. কে. ওবায়দুল হক (মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. মো. রুহুল আমিন (ঢাকা বিশ্ববিদ্যালয়) ও অধ্যাপক ড. এসএম আব্দুর রউফ (ইসলামী বিশ্ববিদ্যালয়)। তারা বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ ও টেকসই খাদ্যাভ্যাস নিয়ে গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করেন।দিনব্যাপী এ সম্মেলনে ওরাল ও পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২