Header Premium (728×90)

Categories: জাতীয়

রোববার কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী, জেলাজুড়ে সাজ সাজ রব

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে আসছেন তারেক রহমান। রোববার সড়কপথে তার এই সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। সফরটি সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীর এই দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে বেলা সাড়ে ১১টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ এবং বিতরণ। এরপর দুপুর সাড়ে ১২টায় তিনি কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন এবং দুপুর ১টায় কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেবেন।

দুপুর আড়াইটায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে পৌঁছাবেন প্রধানমন্ত্রী, যেখানে তিনি সরকার গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন। সেখানে জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা শাখা কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও তার অংশগ্রহণের কথা রয়েছে। এরপর বিকাল সোয়া ৩টা থেকে ৪টা পর্যন্ত তিনি কিশোরগঞ্জ সার্কিট হাউসে বিরতি নেবেন।

বিকাল ৪টায় কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত ১০ মার্চ দিনাজপুর থেকে এই ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট প্রকল্পের যাত্রা শুরু করেছিলেন তিনি। স্টেডিয়ামের এই কর্মসূচি থেকে তিনি সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। এছাড়া স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করবেন তিনি। সন্ধ্যা ৬টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে তার রওনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ স্থানীয় এমপি মো. মাজহারুল ইসলাম ও অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন নিয়মিত মাঠ পর্যায়ের স্থানগুলো পরিদর্শন করছেন এবং স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…

16 minutes ago

ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…

30 minutes ago

মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক

ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…

31 minutes ago

রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা

বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…

53 minutes ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…

1 hour ago

সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায়

বিয়ের দেড় বছরের মাথায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা গেছেন চিকিৎসক আঁচল রায়।…

1 hour ago

This website uses cookies.