শাজাহানপুরে বিএনপির ৩১ দফা প্রচারণা, খরনা বাজারে লিফলেট বিতরণ।
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা রূপরেখা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে খরনা ইউনিয়ন বিএনপি।
রবিবার (২২ জুন) বিকেল ৫টায় শাজাহানপুর উপজেলার খড়না বাজার ও আশপাশের এলাকায় এই প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন শাজাহানপুর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও খড়না ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি।
তিনি এ সময় সাংবাদিকদের জানান, “বাংলাদেশ কিভাবে ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে সকল মানুষের জন্য সমান সুযোগ তৈরি করবে—তা নিয়েই আমাদের নেতা তারেক রহমান ৩১ দফার মাধ্যমে একটি স্বপ্নের রূপরেখা দিয়েছেন। এই রূপরেখা মানুষের কাছে পৌঁছানোই আমাদের লক্ষ্য।”
প্রচার কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন খড়না ইউনিয়ন বিএনপির সহসভাপতি মিরাজুল হক বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আ. কুদ্দুস বাবলু, সুলতান আহম্মেদ, রুবেল হোসেন, গোলজার হোসেন, রওশন আলম, নূর আলম, আব্দুল করিম, শরিফ, আবুল কালাম, আলহাজ্ব বাবলু, রব্বানী, ইবরাহিম, নুরুল ইসলাম, ইমদাদুল, হারুন রশিদ প্রমুখ।
বাংলাদেশ ও জাপানের মধ্যে কর্মসংস্থান সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় আগামী ১ এপ্রিল…
ভারতে অনুষ্ঠিতব্য এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির জন্য ১৮ সদস্যের দল চূড়ান্ত করেছে বাংলাদেশ। নতুন কোচ…
আসন্ন এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৮ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। আগামী ২৩ অক্টোবর…
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতার ঘটনায় গত ২৪ ঘণ্টায় ২…
ইসলাম এতিমদের প্রতি সদয় আচরণ, তাদের সম্পদ সুরক্ষা এবং মানসিক বিকাশে বিশেষ গুরুত্বারোপ করেছে। এতিমদের…
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তার পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে…
This website uses cookies.